ঢাকায় নকিয়ার নতুন ফোন উন্মোচন

১৭ জানুয়ারি, ২০২০ ১১:০০  
দেশের বাজারে নকিয়া ২.৩ মডেলের স্মার্টফোন উন্মোচন করলো এইচএমডি গ্লোবাল। হ্যান্ডসেটটি উন্মোচন করেন অভিনেতা ও প্রযোজক ফেরদৌস আহমেদ। একই সঙ্গে বাজারে ছাড়ার ঘোষণা দিলো ‘নকিয়া ৮০০ টাফ’ স্মার্টফোনের। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি)  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নকিয়ার স্টলে এই ঘোষণা দেয়া হয়। এসময় হ্যান্ডসেট উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফফাত জহুর; এইচএমডি গ্লোবালের হেড অব সেলস অপারেশন মোজাম্মেল খান প্রমুখ। শুক্রবার থেকে সারা দেশে নকিয়ার ফোন দুটি পাওয়া যাবে বলে জানিয়েছে এইচএমডি গ্লোবাল।